ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ২২:৫৩:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

করোনার টিকা নিলে মাস্ক পরতে হবে না যুক্তরাষ্ট্রে 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৬ জুলাই ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনা মহামারি মোকাবেলায় যুক্তরাষ্ট্র ‘ভুল পথে’ এগোচ্ছে এমনই মন্তব্য করেছেন দেশটির উচ্চ পর্যায়ের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি। সেই সাথে ফাউসি বলেছেন, মাস্ক পরার নির্দেশনায় পরিবর্তন আসছে। টিকা নিলে আর মাস্ক পরতে হবে না। বুস্টার ডোজ নিয়েও পর্যালোচনা চলছে। খবর-বিবিসি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যান্থনি ফাউসি। রোববার তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘ভ্যাকসিন গ্রহণ না করা ব্যক্তিদের মধ্যে সংক্রমণ বাড়ছে।’

অ্যান্থনি ফাউসি বলেন, ‘যেসব এলাকায় ভ্যাকসিন দেয়া হয়নি বা কম সংখ্যক মানুষকে দেয়া হয়েছে সেসব এলাকায় ডেল্টা ভ্যারিয়ান্টের প্রকোপ বাড়ছে। ঝুঁকিতে থাকা মানুষদের বুস্টার ডোজ দেয়ার ব্যাপারেও চিন্তা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘মাস্কের নির্দেশনায় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন। যারা টিকা নিয়েছেন তারা মাস্ক পরা ছাড়াই পূর্বের মতো সব কাজ করতে পারেন। তবে, স্থানীয় সরকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর গাইডলাইন মেনে নিয়ম জারি করতে পারবেন।’

সরকারি হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৬২.৭ মিলিয়নেরও বেশি মানুষকে পূর্ণ ডোজের টিকা দেয়া হয়েছে। যা দেশটির মোট জনসংখ্যার ৪৯ শতাংশ। দেশটির দক্ষিণাঞ্চলে ভ্যাকসিন না নেয়া মানুষের সংখ্যা বেশি।

গত মে ও জুনে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ কিছুটা কম থাকলেও জুলাইয়ে তা আবার বাড়ছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৪৬৫ জন। মারা গেছেন ৬ লাখ ২৬ হাজার ৭৬২ জন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল ভিভেক মার্থি বলেছিলেন, করোনায় মৃতদের মধ্যে ৯৯.৫ শতাংশ ভ্যাকসিন গ্রহণ করেননি।

সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ডা. ফাউসি বলেছেন, যেসব এলাকায় ভ্যাকসিন নেয়া মানুষের সংখ্যা কম সেখানকার মানুষকে টিকা নিতে উৎসাহ দিতে হবে। এই দায়িত্ব নিতে হবে স্থানীয় নেতাদের।

-জেডসি